× Banner
সর্বশেষ
আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪ ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০ প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪

আন্তর্জাতিক ডেস্ক

নির্বাচনে অংশ নেবেন কি না জানালেন ড. ইউনূস

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে গতকাল স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের আয়োজিত ‘ক্লাইমেট-ফরোয়ার্ড’ নামের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন-সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি দীর্ঘ ২৫ মিনিট কথা বলেছেন তিনি।

এ সময় আলোচনায় ৫ আগস্টের গণঅভ্যুত্থান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করাসহ বিভিন্ন বিষয় উঠে আসে। অনুষ্ঠানের শেষ দিকে সঞ্চালক প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন, আপনার নির্বাচন করার কোনও সম্ভাবনা আছে?জবাবে ড. ইউনূস বলেন,আমাকে দেখে কী আপনার মনে হয় নির্বাচন করব? আমি নির্বাচন করব না।

সঞ্চালক তখন তাকে আবারও প্রশ্ন করে বলেন, আপনার নির্বাচন করার কোনও সম্ভাবনাই নেই?

ইউনূস বলেন, “না, না কোনোভাবেই নয়।

অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন,কেন নয়। যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আপনি নিজেই বিচারের কথা বলছেন। তারও বিচারের মুখোমুখি হওয়া উচিত।

নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন, সাবেক সরকার বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশনসহ দেশের সব ব্যবস্থা নষ্ট করে দিয়ে গেছে। এসব ব্যবস্থাকে পুনর্জীবিত করার লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে। তাদের তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তিনি বলেন, কমিশনগুলোর প্রতিবেদন জমা দেওয়ার পর তাদের পরামর্শ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এরপর সবাই যখন একটি ঐকমত্যে পৌঁছাবে, তখনই নির্বাচন আয়োজন করা হবে। আর এই কাজটি দ্রুত সময়ের মধ্যে করা হবে।

এছাড়া ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালানোর যে দাবি করা হচ্ছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা চলে গেছে। আর যারা আছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।


এ ক্যটাগরির আরো খবর..