× Banner
সর্বশেষ
অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের

নির্বাচন পেছানোর বিষয়ে ভাবছে কমিশন

admin
হালনাগাদ: বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

নির্বাচন জানুয়ারিতে হলে অনেক সমস্যা হবে। তবু নির্বাচন পেছানোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কমিশন সভায় নিবার্চন পেছানোর বিষয়টি আলোচনা হবে, সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বললেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ।

আজ বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগের প্রতিনিধি দল ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশন সচিব বলেন, নয়াপল্টনের বিষয় খতিয়ে দেখবে কমিশন। উল্লেখ্য, ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল দেখা করেন নির্বাচন কমিশনের সঙ্গে। এসময় তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সময় ফের পেছানোসহ কিছু দাবি নির্বাচন কমিশনের কাছে জানান। কমিশন তাদের এ দাবি বিবেচনার  আশ্বাস দিয়েছে বলে জানিয়েছিলেন ড. কামাল।

পরে এদিন সন্ধ্যায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করেন নির্বাচন কমিশনের সঙ্গে। এসময় তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ যেন আর পেছানো না হয় সেই দাবি জানান।

এইচ টি ইমাম বলেন, বিদেশিদের সুযোগ সুবিধা দেখে তারিখ পেছানো যৌক্তিক হবে না। বৈঠক শেষে এইচ টি ইমাম সাংবাদিকের বলেন, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসা নিয়ে ভোটের তারিখ পেছানোর দাবি যৌক্তিক নয়। বিদেশিদের সুযোগ সুবিধা দেখে তারিখ পেছানো ঠিক হবে না। তিনি বলেন, ডিসেম্বরের পর নির্বাচন সম্ভব নয়। কারণ জানুয়ারিতে স্কুলে শিক্ষার্থীদের নতুন বই দেয়া হবে। এ মাসে বিশ্ব ইজতেমা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..