নিরাপদ জ্বালানি ও জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশের সর্বত্র গ্যাস ও অন্যান্য জ্বালানি নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করার উদ্যোগ চলমান রয়েছে। তিনি বলেন, জ্বালানির সাশ্রয়ী কার্যক্রম এবং দক্ষতা অর্জনে আরো কাজ করার সুযোগ রয়েছে। বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
নসরæল হামিদ বলেন, পরিবেশসম্মত স্থানীয়দের সাথে নিয়ে কয়লা উত্তোলন লাভজনক কী না তাও বিবেচনা করা হচ্ছে। ঢাকা শহরের পাইপলাইনে গ্যাস লিকেজ ও অন্যান্য অবচয় রোধে তিতাসের পাইপলাইন নতুন করে স্থাপন করা হবে। স্ক্যাডা ও ইআরপিসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানে স্ক্যাডা ও ইআরপি নেয়া হয়েছ।
প্রতিমন্ত্রী বলেন, অফশোর ও অনশোরে গ্যাস-তেল অনুসন্ধান কার্যক্রম বাড়ানো হয়েছে। অফশোর ও অনশোরের জন্য মডেল পিএসসি-২০১৯ ও সমুদ্রের Multi-Client সার্ভে করার কাজও চূড়ান্ত পর্যায়ে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মোঃ রাহমাতুল মুনিম এ সময় উপস্থিত ছিলেন।
