নিম্ন আদালতকে ব্যবহার করে চরমভাবে প্রভাব বিস্তার করছে সরকার

নিম্ন আদালতকে ব্যবহার করে এই নির্বাচনের উপর চরমভাবে প্রভাব বিস্তার করছে। আমরা এই বিষয়গুলো নির্বাচন কমিশনের গোচরে নিয়ে এসেছি। সরকারের গোচরে তো আগেই এনেছি।  বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুরে গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা  বিএনপির ভালো প্রার্থীদের সরকার জামিন না দেয়ার নতুন কৌশল নিয়েছে।

তিনি বলেন, সরকার একটি নেগেটিভ অবস্থা করার চেষ্টা করছে, যে অবস্থায় নির্বাচন কখনও অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে বলে আমরা মনে করি না। সেজন্য বলছি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের জন্যে অবিলম্বে সমস্ত গ্রেপ্তার বন্ধ করা, রাজবন্দীর মুক্তি দেয়া, বিশেষ করে বেগম খালেদা জিয়ার মুক্তি দেয়া অত্যন্ত জরুরি।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত নির্বাচন করার যোগ্য আছেন। নিঃসন্দেহে তিনি নির্বাচন করতে পারবেন বলে আশা করি।

প্রার্থিতা নিয়ে নির্বাচনে কোনও কোন্দলের আশঙ্কা আছে কি না এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমাদের প্রার্থিতা নিয়ে কোনও কোন্দলের আশঙ্কা নেই। আমাদের প্রার্থীরা এখন ঐক্যবদ্ধ। যিনি নমিনেশন পাবেন তার পক্ষে সবাই কাজ করবেন। কারণ এই নির্বাচনকে আমরা চূড়ান্ত আন্দোলনের পথ হিসেবে হিসেবে বেঁছে নিয়েছি। নির্বাচনের বিজয়ের উপর নির্ভর করছে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ।

তিনি বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যার দলের প্রতি আনুগত্য বেশি থাকবে, যাদের গণতন্ত্রের প্রতি আনুগত্য বেশি থাকবে। যারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সেই সব প্রার্থীরা প্রাধান্য পাবে। তবে বেশিরভাগ প্রার্থী আমাদের এই বিষয়ে একমত বলে উল্লেখ করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।