বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ

ভাতিজাদের ফাঁসাতে নিজের মেয়েকে নিজেই কুপিয়ে হত্যা

ভাতিজাদের ফাঁসাতে নিজের মেয়েকে নিজেই কুপিয়ে হত্যা করেছেন বাবা। জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের ফাঁসাতে এ  হত্যাকাণ্ড ঘটান তিনি।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর। কুমিল্লার চান্দিনার বসন্তপুর গ্রামের সোলেমান এর সাথে এ হত্যাকাণ্ডে অংশ নেন সোলেমান ও তার দুই ভাইসহ সাতজন।

তিনি বলেন,  জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের ফাঁসাতে তিনি তার মেয়ে সালমা আক্তারকে (১৪) গত ১ অক্টোবর হত্যা করেন। পরে গত ২ অক্টোবর বাড়ির পাশের পুকুর থেকে সালমার মরদেহ উদ্ধার করা হয়।  এর আগে, মেয়ে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় তিনজনসহ ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন সোলাইমান।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।