বেনাপোলে নাশকতা মামলায় জামাত-বিএনপির ৩১ নেতাকর্মী গ্রেফতার

বেনাপোলে নাশকতা মামলায় জামাত-বিএনপির ৩১ নেতাকর্মী গ্রেফতার
যশোরের বেনাপোল সীমান্ত থেকে নাশনকতা মামলায় জামাত- বিএনপির ৩১ জন নেতা,কর্মীকে   গ্রেফতার করেছে পুলিশ।
রোববার(২৯ অক্টোবর)  ভোরে সীমান্তে  পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃতদের পরিবারের অভিযোগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তারা।
গ্রেফতারকৃতদের বাড়ি বেনাপোল পোর্টথানাধিন বিভিন্ন গ্রামে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান, বিএনপি,জামাত কর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়ে গোঁপন বৈঠক করছে এমন  খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় অনান্যরা পালিয়ে গেলেও  ৩১ জনকে ধরা হয়। ধৃতদের বিরুদ্ধে আগের নাশকতা মামলা ছিল। তাদেরকে  যশোর আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।