× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

নারী উদ্যোক্তাদের ব্যবসা কেন্দ্র পরিদর্শন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া-কামারখালী সপ্তগ্রাম নারী স্ব-নির্ভর পরিষদের আয়োজনে নারী উদ্যোক্তাদের নিয়ে গঠিত এম.এম.ডব্লিউ.ডব্লিউ ও এ্যাকশনএইড এর অর্থায়নে তৈরী নারীদের ব্যবসায় স্বাবলম্বী করে তোলার জন্য বাগাট ইউনিয়নের মাঝিবাড়ী নারী উদ্যোক্তাদের ব্যবসা কেন্দ্র তৈরী করা হয়।

সেই মার্কেট আজ মঙ্গলবার বিকালে পরিদর্শন করেন ঢাকা থেকে আগত এম.এম.ডব্লিউ.ডব্লিউ প্রকল্প সমন্বয়কারী ডঃ শওকত আকবর, এ্যাকশনএইড ব্যবস্থাপক শরীফুল ইসলাম পলাশ,এইচআর এর ডেপুটি ম্যানেজার পল্লব কুমার বসাক,ফিন্যান্স এর সিনিয়র অফিসার কনিকা খাতুন, এডমিন অফিসার মোঃ মিজানুর রহমান,বিজনেস ডেভেলপমেন্ট এর ডেপুটি ম্যানেজার মোঃ খায়রুজ্জামান, ফরিদপুর জেলা সপ্তগ্রাম নারী স্ব-নির্ভর পরিষদের সহকারী সমন্বয়কারীমোঃ নজরুল ইসলাম, এছাড়া আরও উপস্থিত ছিলেন আড়পাড়া-কামারখালী সপ্তগ্রাম নারী স্ব-নির্ভর পরিষদের ফিল্ড অফিসার,উর্মিশর্মা(অরুনা),মোঃ মনিরুজ্জামান,সোনিয়া সুলতানা,ইসকন্না পারভীন, মাঝিবাড়ী বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ সেলিম মোল্যা, সহ-সভাপতি মোঃ আঃ ছালাম মৃধা, ক্যাশিয়ার লাভলু খন্দকার,বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুন্সী মোস্তফা কামাল, মধুখালী উপজেলা সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের সভাপতি মোছাঃ তহমিনা সুলতানা সহ নারী উদ্যোক্তা এবং মার্কেটে ক্রেতা ও বিক্রেতাগন।

মূলত নারীরা যাতে নিজের জমিতে বা বাড়ীর আঙ্গিনায় শাকসবজি এবং ফলমূল ও বিভিন্ন জিনিষপত্র আবাদ করে সততার সহিত এই মহিলা মার্কেটে কেনা-বেচা করে স্বাবলম্বী হতে পারে তার জন্য একটি ব্যতিক্রম নারী উদ্যোক্তাদের ব্যবসা কেন্দ্র তৈরী করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..