নাটোরের লালপুর দেশের সর্ববৃহৎ ৩৩ ফুট উচ্চতার কালী প্রতিমা। হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পুজা উপলক্ষে নাটোরের নালপুরে দেশের সর্ববৃহৎ উচ্চতার প্রতিমা প্রস্তুত করা সম্পন্ন করা হয়েছে।
রবিবার(১২ নভেম্বর) মধ্যরাত থেকে ৯ দিনব্যাপী অনুষ্ঠিয় কালী পুজা ও মেলায় দে শ- বিদেশের হাজারও দর্শনার্থী ও ভক্তদের পদচারনায় আনন্দ ও উৎসব মুখরিত থাকবে লালপুরের পদভূমি।
হিন্দু শাস্ত্রীয় মতে কালী পুজা হচ্ছে শক্তির পুজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের আশায় মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্র উচ্চারণর মধ্যদিয়ে পুজা অনুষ্ঠিত হবে । ঐতিহাসিক, ইতিহাস ও ঐতিহ্যমন্ডিত নাটোরের লালপুরে ৫৩৪ তম কালী পুজা ও মেলা উপলক্ষে উপজেলার বুধপাড়া কালী মন্দির কতৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
প্রবীণ ভক্ত শ্রী আনন্দ কর্মকার ও সেবাইত শ্রী উত্তম কুমার জানান, ৫৩৪ বছর আগে নবাবী আমলে বর্গীয় হাঙ্গামার সময় বর্গীয়দের অত্যাচারে ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়া ৬০ ঘর কংস বণিক নাটোরের লালপুর উপজেলার বুধপাড়ায় এসে বসতি করে। হিন্দু সম্প্রদায়ের এই কাঁসা শিল্পীরা কালীপূজা অর্চনার জন্য খঁড়ের ঘরে একটি মন্দির নির্মাণ করে। বাংলা ১৩৩২ সালে জনৈক লাল কেনিডিয়ার শ্রী জানকী বাঈ-এর আর্থিক অনুদানে বর্তমান পাকা মন্দিরটি নির্মিত হয়। প্রতি বছর কার্তিক মাসে এখানে সপ্তাহব্যাপী কালূপুজা ও মেলার আয়োজন করা হয়।
মন্দির কমিটির সভাপতি অধ্যাপক শতদল কুমার পাল ও সহ-সভাপতি প্রদীপ কুমার জানান, ৫০ বছর আগে এই মেলা একমাস ধরে চলতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরাধনা, পুজা অর্চনা, হরিবাসরসহ বিভিন্ন অনুষ্ঠান সারাবছর ধরে আনুষ্ঠিত হয়।
শ্রী গণেশ চন্দ্র পাল বলেন, পাক -ভারত উপমহাদেশের প্রাচীনতম ধর্মীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম মন্দির এটি। পুজা চলাকালে প্রতিদিন শতাধিক পাঁঠা বলি হয়ে থাকে এই মন্দিরে। সজ্জিত কুমার পাল জানান, কালী প্রতিমার উচ্চতা ৩৩ ফুট। এটিই দেশের সর্ববৃহৎ কালী প্রতিমা।
উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপেন্দ্রনাথ সাহা ও সাংগঠনিক সম্পাদক শ্রী সৌমিত্র কুমার সরকার বলেন, সুষ্ঠুভাবে পুজা উদযাপন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছ।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা জানান, নির্বিঘ্নে পুজা উদযাপন এ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) উজ্জ্বল হোসেন বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে পুজা উদযাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষথেকে ব্যাপক নিরাপত্তা বিধানের ব্যবস্থা করা হয়েছে।
এ ক্যটাগরির আরো খবর..