উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পাড়ি পুলিশের বিশেষ অভিযানে গত শুক্রবার গভীর রাতে ২শথ ৫০পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ইনাতগঞ্জ ইউনিয়নের কসবা (পশ্চিম পাড়া) গ্রামের তছকির উল¬াহ্ এর পুত্র মালকাছ মিয়া(৪৩)কে গ্রেপ্তার করে।
পুলিশ সুত্রে জানাযায়,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতাউর রহমানের নির্দেশে ইনাতগঞ্জ পাড়ি পুলিশের এস.আই এ.কে.এম রাসেলের নেতৃত্বে শুক্রবার গভীর রাতে একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের নাদামপুর বান্দেরবাজার পাকা সড়ক সংলগ্ন এলাকার জনৈক লুৎফুর রহমানের বসত বাড়ি’র পার্শ থেকে ২শথ ৫০পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ইনাতগঞ্জ ইউনিয়নের কসবা (পশ্চিম পাড়া) গ্রামের তছকির উল¬াহ্ এর পুত্র মালকাছ মিয়া(৪৩)কে গ্রেপ্তার করে । এ সময় তার সাথে থাকা অপর ২ সহযোগী পালিয়ে যায়। সহযোগীরা হল- একই গ্রামের আনাই উলল্লাহর পুত্র শাহান মিয়া(২৬), সুনামগঞ্জ থানাধীন জগন্নাথপুর উপজেলার জালালপুর গ্রামের আবজল মিয়া’র পুত্র রাজিব মিয়া(২৩)। গ্রেপ্তারকৃত মাধক ব্যবসায়ীকে গতকাল শনিবার হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করে নবীগঞ্জ থানা পুলিশ।




