নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের লিটন রায়ের বাড়ীতে দুঃসাহসিকভাবে গরু চুরি সংঘটিত হয়েছে। গত কয়েক দিনের ব্যবধানে ৩ বাড়ীতে গরু চুরি সংঘটিত হওয়ায় সংখ্যালঘু পরিবারারদের মধ্যে আতংক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়,গত শনিবার রাতে উল্লেখিত গ্রামের লিটন রায়ের বাড়ী থেকে একটি চোরের দল গোয়াল ঘর থেকে ২টি গরু চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ জেহাদী,ইনাতগঞ্জ বাজার কমিটির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন,ইউনিয়ন পরিষদের সদস্য আরজু মিয়া ও মেম্বার নাজিম উাদ্দিন গরু ২টির সন্ধানে গতকাল রবিবার দিন ব্যাপী এলাকায় অভিযানে নামেন। অবশেষে বিকেল ৪ টার সময় বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হাকিম উল্লার বাড়ীর সামনের মাঠ থেকে গরু দুটি উদ্ধার করেন তারা। বিষয়টি ইনাতগঞ্জ ফাঁড়ী পুলিশকে জানালে এস আই সুহেল আহমদ ঘটনা স্থলে উপস্থিত হন। এ সময় সামারগাঁও গ্রামের হাকিম উল্লাহ জানান,সামারগাঁও গ্রামের নজির মিয়া ও ইনাতগঞ্জের ২জন লোক ফজরের নামাজের সময় গরু ২টি এখানে রেখে গেছে। তাৎক্ষণিকভাবে এস আই সুহেল উক্ত গরু চুরির সাথে জড়িত ও মধ্যসমত গ্রামের সংখ্যালঘু যুবক সুমন রায়ের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকায় মধ্যসমত গ্রামের রয়ফর উল্লার ছেলে কুখ্যত গরু চোর শামীম আহমেদকে গ্রেফতার করেন। পরে গরু ২টি মালিকের কাছে হস্তান্তর করা হয়।
নবীগঞ্জের ইনাতগঞ্জে দুঃসাহসিক গরু চুরি, কৃষকদের মধ্যে আতংক
এ বিভাগের আরো সংবাদ



