নবীগঞ্জে স্পট মিটারিং কার্যক্রমের প্রথম দিনে ১৩৯ গ্রাহকের মধ্যে সেবা প্রদান

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে ॥  “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে স্পট মিটারিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার গজনাইপুর ও পানিউমদা ইউনিয়নের ১৩৯ জন গ্রাহককে স্পট মিটারিং এর কার্যক্রম সেবা প্রদান করা হয়েছে।

নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আয়োজনে ও ডিজিএম আব্দুল বারীর সার্বিক তত্ত্বাবধানে পানিউমদা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত সেবা প্রদান করা হয়। নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আব্দুল বারী জানান, “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগান বাস্তবায়নে আমাদের গ্রাহক সেবা অব্যাহত রয়েছে। এই স্পট মিটারিং সেবার মাধ্যমের গ্রাহকরা প্রয়োজনীয় কাগজ দাখিল করে সঙ্গে সঙ্গে মিটার পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটি ইউনিয়নে একে একে স্পট মিটারিং কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।