× Banner
সর্বশেষ
নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উত্তম কুমার পাল হিমেল, স্টাফ রিপোর্টার

নবীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
hobigonj

নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
২১ নভেম্বর  মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী চৌধরী সেলিম।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার মেহেদী হাসানের সঞ্চালনায় শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ শেখ ফজলুল হক মনি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, নারায়ন দাশ প্রমুখ।
এছাড়া বিভিন্ন কর্মকর্তা, ইউপি সদস্য ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে মোট ৩ হাজার ৫ শত কৃষকের মাঝে ১ বিঘা জমির জন্য ২ কেজি করে বিনামূল্যে বীজ সহায়তা প্রদান করে কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..