নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনয়িনের ভরাকোনা গ্রামের হবিগঞ্জ গনপূর্ত বিভাগের অরসরপ্রাপ্ত ওয়ার্ক এ্যাসিসটেন্ট এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সুধাংশু ধামের এর মাতা রেনু বালা ধাম (৮৬) আর নেই। তিনি গত শুক্রবার নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারনে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ১ কন্যা নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
আজ রবিবার ভরাকোনা নিজ বাড়ীতে বিভিন্ন ধর্মীয় অনুষ্টানামালার মধ্য দিয়ে উনার শ্রাদ্ধনুষ্টান অনুষ্টিত হয়।
শ্রদ্ধিনুষ্টানে নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, আরটিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম,বিশ্বজিত চন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।



