নবাবগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি।  “মায়ের দুধ পান সুস্থ্য জীবনের বুনিয়াদ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোছাঃ সেলিনা পারভীন বক্তব্য রাখেন। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছামছুল হক, স্বাস্থ্য কর্মীগন, সাংবাদিক উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।