অসীম কুৃমার, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা।
আজ ( ৩০ জুন/২০২০ ইং) বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। দুপুর ১২ টায় পৌরসভা হলরুমে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন, নন্দীগ্রাম পৌরসভায় মেয়র কামরুল হাসান সিদ্দিকি জুয়েল। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বাজেট ঘোষণা করা হয়।
২০২০-২০২১ অর্থ বছরের নতুন এই বাজের আকার ১০ কোটি ৯৭ লক্ষ ৫৬ হাজার ২৫৬ টাকা। নতুন এ বাজেটে নতুন করে কোন করারোপ করা হয়নি। ঘোষিত এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৫৬ হাজার ২৫৬ টাকা ও মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকা এবং বাজেটে রাজস্ব উদ্বৃত্তের পরিমান রয়েছে ১৬ লাখ ৮৬ হাজার ২৫৬ টাকা।
বাজেট ঘোষণা পর পৌরসভার উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডসহ প্রস্তাবিত বাজেটের ওপর সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দেন মেয়র কামরুল হাসান সিদ্দিকী। এ সময় পৌর সচিব আব্দুল বাতেন, সহকারী প্রকৌশলী হারুন-অর-রশিদ, কাউন্সিলর আনিছুর রহমান, জালাল উদ্দিন, আলী হাসান, হিসাব রক্ষক আবু হাসানসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


