নওগাঁ জেলা প্রতিনিধি (২৫ নভেম্বর ২০১৭)ঃ আজ শনিবার জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চ এর ভাষনকে ইউনেস্কো কর্তৃক “মেমোরী অফ দ্যা ওয়ার্ড” ঘোষনা করায় সারা দেশের মত নওগাঁর ধামইরহাট উপজেলায় ব্যাপক কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
সকাল ১০:০০ মিঃ জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনর মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। পুষ্পমাল্য অর্পনের পর প্রায় এক কিলো মিটার লম্বা বর্নাঢ্যর্যালী বের হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসের কর্ম সূচীত উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফিউজ্জামান ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন, ধামইরহাট এমএম ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শহীদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মোঃ নুরুজ্জামান হোসেন, পাগল দেওয়ান মাদ্রাসার সহকারী অধ্যাপক আ ন ম আফজাল হোসেন, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দও মুক্তিযোদ্ধাবৃন্দ স্থানীয় বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও সুধি জন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সংগিতানুষ্ঠান পরিবেশিত হয়।





