হিন্দু মহাজোটের মৌলভীবাজার জেলা শাখার ধারাবাহিক কার্যক্রম অনুষ্ঠিত

হিন্দু মহাজোটের মৌলভীবাজার জেলা শাখার ধারাবাহিক কার্যক্রম অনুষ্ঠিত
মৌলভীবাজার প্রতিনিধিঃ  জাতীয় হিন্দু মহাজোট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সহস্র প্রদীপ প্রজ্জ্বলন এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত।
আজ ৩ মে রোজ রবিবার ২০২০ খ্রিঃ লকডাউন পরিস্থিতি থাকায় এই কর্মসূচিতে জেলার সকল নেতৃবৃন্দ প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতা সুমন দাশ তালুকদারের অনুমতিক্রমে পংকজ চক্রবর্তী, সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কার্যক্রমে প্রদীপ প্রজ্জলন ও বিশ্বশান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।
হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ বলেন, বর্তমান করোনা মহামারি দূর্যোগে বিভিন্ন কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। তারই ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন। বাংলাদেশ সরকারের সচেতনতা মূলক কাজের সাথে একমত পোষন করে আমরা আমাদের সাধ্য মতো কাজ করে যাচ্ছি। এই মহামারী থেকে রক্ষা পেতে হলে সকলকে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
এতে উপস্তিত ছিলেন জেলা শাখার নেতৃবৃন্দ ও মৌলভীবাজার সদর উপজেলার সভাপতি জনি রায়, বাপ্পা সূত্রধর, সমিরন চক্রবর্ত্তী, রাহুল রায়, জনি রায়, শুভ চক্রবর্তী, জনি সূত্রধর, সৌরভ সরকার, স্বপন সরকার পিনাক রায় ও সার্বিক সহযোগিতায় অতীশ দীপংকর রায় এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ।
এর পূর্ববর্তী কার্যক্রমে ছিল অসহায় লোকদের সাহায্য-সহযোগিতা ও সচেতনা মুলক কার্যক্রম। সার্বক্ষনিক তত্বাবধানে মৌলভীবাজার হিন্দু যুবমহাজোট জেলা শাখার সভাপতি সন্তোষ কান্তি দাশ ও সাধারন সম্পাদক অলকেশ কর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।