বরগুনায় করোনা টেস্ট ল্যাব চাই

বরগুনায় করোনা টেস্ট ল্যাব চাই
বর্তমানে বরিশাল বিভাগের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বরিশালের পরেই বরগুনা সবচেয়ে বেশি। অন্যান্য জেলা থেকে বরগুনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩২ জন শনাক্ত হয়েছেন। সারা বরিশালে মাত্র একটি ল্যাব। বরগুনা উপকূলীয় অঞ্চল হওয়ায় এখানে রিপোর্ট পেতে পেতে অনেক দেরি হয়।
বরিশালের করোনা শনাক্ত ল্যাবটি শুরুতেই নানা সংকটে পড়েছে। শুরুতে ল্যাবে দেয়া পিসিআর মেশিন বিকল হওয়ায় বিকল্প হিসেবে যে মেশিনটি দেয়া হয়েছে তার কার্যক্ষমতা একেবারেই কম। বর্তমানে এই ল্যাবে ১২ জন ডাক্তার এবং ৮ জন ল্যাব টেকনোলজিস্ট কাজ করছেন। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এক শিফটে সর্বোচ্চ ৯৪ জন রোগীর ড্রপলেট পরীক্ষা করা সম্ভব।
এ প্রসঙ্গে শেরেবাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অসিত ভূষণ বলেন, ‘টেকনোলজিস্ট প্রশ্নে বড় একটা জটিলতায় আছি আমরা। এটি ৩ শিফট করা হলে আরও অনেক সন্দেহজনক রোগীর ড্রপলেট পরীক্ষা করা যেত। কিন্তু তা সম্ভব হচ্ছে না টেকনোলজিস্ট সংকটের কারণে।
বরগুনার ৬ টি উপজেলার মানুষদের জন্য টেস্ট ল্যাব এখন সময়ের দাবী। সেখানে শনাক্তের হার বেড়ে গেছে। কিছু জেলায় বরগুনার চেয়ে শনাক্তের হার কম হলেও সেখানে ল্যাব আছে। তাই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৌমিত্র সরদার মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বরাবরে বিনীত অনুরোধ জানান।
গতকাল বিষয়টা “দি নিউজ” এর প্রতিবেদককে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বরগুনায় আলাদা করোনা টেস্টের দাবির কথা জানান ব্যারিস্টার সৌমিত্র। তিনি আরও জানান ইতিমধ্যে সাধারন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবীর পক্ষে জোরালো ভূমিকা রাখছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।