× Banner
সর্বশেষ
একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন বন্যাদুর্গতদের পাশে বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে সরকারি এম এম কলেজ ছাত্রলীগের অভিষেক ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্রলীগ, ধামইরহাট সরকারি এম এম কলেজ শাখার নবগঠিত কমিটির অভিষেক ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৭ জুলাই বিকেল ৪ টায় সরকারি এম এম কলেজ মাঠে কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

এর পূর্বে প্রধান অতিথি নতুন কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় প্রধান বক্তা হিসেবে নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সহ-সভাপতি নুরুজ্জামান হোসেন, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, সহকারী অধ্যাপক মোশফেকা খানম, প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, আবু হানিফ, যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু, সাংগঠনিক সম্পাদক ইনজামামুন হক সরকার শিমুল, স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক জাভেদ নওরোজ আলমগীর, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, আহসান হাবীব পান্নু, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রাজু ইসলাম, যুগ্ম সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক একে নোমান প্রমুখসহ পরীক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..