ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
০২ মার্চ বেলা ১১ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে ১টি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন। ‘ভোটার হয়ে ভোট দেব-দেশ গড়ায় অংশ নেব’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবু ইসা মো. আরাফাত ইমাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী প্রমুখ।



