× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ধামইরহাটে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত

admin
হালনাগাদ: সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৮ ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে।

২৯ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উদ্যোগে এনজিও ওয়ার্ল্ড ভিশন, ব্র্যাক ও জাকসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার নিমতলীর মোড় প্রদক্ষিণ করে শহীদ মিনার পাদদেশে সমাবেশে মিলিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে উপস্থিত সুধীজন ও শিক্ষার্ধীদের মাঝে হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আতাউর রহমান, ওসি জাকিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে কারিতাস আলোঘর প্রকল্পের উদ্যোগে পতœীতলা এরিয়ার ধামইরহাট উপজেলার ১৫টি শিশুশিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হাত ধুয়ে দিবসটি উদযাপন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..