ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে নিজ ঘরে সিলিং ফ্যানের সহিত গলায় ওড়না পেচিয়ে মোহনা আকতার (১৫) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সে পাশ্ববর্তী পতœীতলা উপজেলার চকশ্রীপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
২২ আগস্ট রবিবার সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের দক্ষিণ সামপুর নামক এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মোহনা আক্তার একই এলাকার পিতা মো. মাসুদ রানার মেয়ে।
আতœহত্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আলী কমল জানান, গতরাতে পরিবারের সদস্যদের সহিত রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন মোহনা। রোববার সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে তার মা মেয়ের ঘরে গিয়ে দেখেন মেয়ের লাশ সিলিং ফ্যানের সহিত ঝুলছে। মান অভিমানই এই আত্মহত্যার কারণ বলে জানান ইউপি চেয়ারম্যান।
ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, এ বিষয়ে ধামইরহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে, ওসি আবদুল মমিন ছাড়াও পতœীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, সাব ইন্সপেক্টর নাজমুল হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।




