× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

ধামইরহাটে খেলনা ইউনিয়নে গ্রামে গ্রামে পালন হচ্ছে বিজয় দিবস

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
ধামইরহাটে খেলনা ইউনিয়নে গ্রামে গ্রামে পালন হচ্ছে বিজয় দিবস

ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধি; নওগাঁর ধামইরহাটে বিজয় দিবস গ্রাম পর্যায়ে পালন হতে দেখা গেছে। জাতির পিতার সোনার বাংলায় ধামইরহাট উপজেলার প্রত্যন্ত এলাকা খেলনা ইউনিয়নে বিজয় দিবস পালন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জানা গেছে, উপজেলার খেলনা ইউনিয়নের খেলনা, শিশু, মড়লই, কলোনীপাড়া, দেশাহার, গোপিরামপুর এলাকায় স্থানীয় গ্রাম কমিটির নেতৃবৃন্দ ও তরুন যুবকরা বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। ২১ ডিসেম্বর ৫ দিনের মত ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেল ৪ টায় শিশু গ্রামে পুরুস্কার বিতরণ অণুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে খেলনা ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজমুল হোসেন বিজয়ী ও বিজিতদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।

এ সময় খেলনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..