ধামইরহাটে কৃষি দপ্তরের উদ্যোগে সাড়ে ৭ হাজারের অধিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

ধামইরহাটে কৃষি দপ্তরের উদ্যোগে সাড়ে ৭ হাজারের অধিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি দপ্তর কর্তৃক সাড়ে ৭ হাজারের অধিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

৮ ডিসেম্বর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে ৩ হাজার ৯৮০ জন কৃষককে উফসী বোরো ধানবীজ রোপনের জন্য ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমপি, এবং ৩ হাজার ৭৫০ জন কৃষকতে হাইব্রিড বোরো ধান বীজ রোপন বাবদ ২ কেজি করে মোট ৭ হাজার ৭৩০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, এটিএম বদিউল আলম, ইসমাইল হোসেন মোস্তাক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আলেফ উদ্দিন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ প্রমুখ সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।