× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

ধানমন্ডিতে আদি কড়াই গোস্ত রেস্টুরেন্টের উদ্বোধন

admin
হালনাগাদ: বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
ধানমন্ডিতে আদি কড়াই গোস্ত রেস্টুরেন্টের উদ্বোধন

ঢাকার ধানমন্ডির ৯/এ রোডস্থ টুইনপিক বিল্ডিং এর ৪র্থ তলায় ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে আদি কড়াই গোস্ত রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি ফিতা ও কেক কেটে এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ঢাকার ধানমন্ডিতে সুন্দর ও মনোরম পরিবেশে আজ থেকে আদি কড়াই গোস্ত রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। উন্নত সেবা ও বিশুদ্ধ খাবার পরিবেশনের মাধ্যমে এই রেস্টুরেন্ট সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম বলে তিনি প্রত্যশা করেন।

তিনি এই রেস্টুরেন্টের পরিবেশ ও খাবারের মান সম্পর্কে প্রশংসা করে বলেন, আধুনিক সুযোগ সুবিধাসহ রেস্টুরেন্টের ভিতরের ও বাহিরের দৃশ্যগুলো আমার কাছে ভালো লেগেছে। তিনি রুচিশীল সকলকে প্রয়োজনে এই রেস্টুরেন্টের সেবা গ্রহণ করার আহবান জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় যুগ্মমহাসচিব লায়ন মোঃ গনি মিয়া বাবুল ও নিসচা’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মঈন জয়।

এছাড়াও অনুষ্ঠানে রেস্টুরেন্টের মালিক পক্ষ ও তাদের পরিবারের সদস্যবর্গ এবং স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..