দ্বিতীয় স্ত্রীকে বেঁছে নিতে প্রশিক্ষণ সৌদি আরবে

দ্বিতীয় স্ত্রীকে বেঁছে নিতে প্রশিক্ষণ সৌদি আরবে

সৌদি আরবে ‘দ্বিতীয় স্ত্রীকে বেঁছে নেওয়ার দক্ষতা’ শীর্ষক পুরুষদের দ্বিতীয় স্ত্রী বেঁছে নেওয়ার দক্ষতা শেখানোর জন্য  একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। যদিও ইসলামে ৪টি বিয়ে করা বৈধ কিন্তু বর্তমান শিক্ষিত সমাজের অনেকেই একজন স্ত্রীর সঙ্গে থাকাকে সমর্থন করেন।

নানা কারণে অনেকেই দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রথম স্ত্রীর মৃত্যু কিংবা বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেন অনেকে। আবার প্রথম স্ত্রী থাকতেও দ্বিতীয়বার বিয়ে করার কথা ভাবেন কেউ কেউ।

প্রথমবারের ভুলগুলো শুধরে নিয়ে দ্বিতীয়াবার যেন সঙ্গীকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারেন সে জন্য পুরুষদের প্রশিক্ষণের আয়োজন করেছে সৌদি আরব।

তবে এ নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়। ‘দ্বিতীয় স্ত্রীকে বেছে নেওয়ার দক্ষতা’ শীর্ষক ওই দুই দিনের ওই প্রশিক্ষণটি সৌদি আরবের আল-রাস গভর্নরেটে আলবীর সিভিল চ্যারিটেবল অর্গানাইজেশনের সদর দপ্তরে ১৬ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। নেটিজেনরা আয়োজকদের বিরুদ্ধে বহুবিবাহ প্রথাকে উসকে দেওয়ার অভিযোগ তোলেন। তোপের মুখে আয়োজকরা ওই প্রশিক্ষণ বাতিল করতে বাধ্য হয়।

একাংশ মুসলিম এটাকে ভালো বলে মনে করছেন, অন্য একাংশ এটাকে ভালো মনে করছেন না। ফলে তারা বিপুল প্রতিবাদ করে। যার ফলশ্রুতিতে এই প্রশিক্ষণ বন্ধ করতে বাধ্য হয় আয়োজরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।