দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনও চলছে -খাদ্যমন্ত্রী

দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনও চলছে -খাদ্যমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিলো উন্নয়নকে বেছে নেয়ার এবং আগুন সন্ত্রাসকে প্রত্যাখ্যান করার। জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে ও উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

          আজ নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চতুর্থবারের মতো সংসদ সদস্য ও দ্বিতীয় মেয়াদে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

          সাধন চন্দ্র মজুমদার বলেন, বিগত সময়ে নির্বাচিত হয়ে মানুষের পাশে থেকে কাজ করেছি, মানুষকে ভালোবেসেছি এবং মানুষের ভালবাসাও পেয়েছি। সামনের দিনগুলোতেও মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখার অঙ্গীকার করছি। তিনি আরো বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র নির্বাচনের আগে থেকেই ছিলো, এখনও চলছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির দেশবিরোধী সকল অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান।

নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফরিদ আহম্মেদ ও জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো: আবেদ হোসেন মিলন বক্তৃতা করেন।

এর আগে খাদ্যমন্ত্রী নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করেন।

পরে খাদ্যমন্ত্রী কৃষকদের মাঝে কৃষি যান্ত্রিকিকরণ প্রকল্পের আওতায় ভরতুকি প্রদানের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।