× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

ACP
হালনাগাদ: শনিবার, ১৬ মে, ২০২৬
দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি বলেছেন, আজ যারা উপজেলা পর্যায় থেকে বিজয়ী হয়ে জেলাতে এসেছ, আশা করছি তোমরাই জেলা থেকে জাতীয় পর্যায়ে কমপিটিশন করবে এবং জাতীয় ট্রফি নিয়ে ঘরে ফিরবে। তোমরাই পার্বত্য চট্টগ্রামের মান উজ্জ্বল করবে।

ছাত্র-ছাত্রীদের মাঝে সুস্থ্য শিক্ষা ও বিনোদন বজায় থাকলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ ঘটানোর জন্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি সকলের প্রতি আহ্বান জানান।

আজ রাঙ্গামাটি জিমনেসিয়াম হল অডিটোরিয়ামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান এমপি এসব কথা বলেন।

একই দিন বিকেলে মন্ত্রী দীপেন দেওয়ান এমপি রাঙ্গামাটি জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে রাঙ্গামাটি শহরের লেক ভিউ গার্ডেন এলাকায় মূল সড়কের পাশে জেলার ‘অনলাইন বাস টার্মিনাল’ ও ‘সিএনজি থ্রি-হুইলারের ডিজিটাল ডাটাবেস’ এবং ‘ট্রাফিক সচেতনতা কর্মসূচী’র শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, বাস টার্মিনাল ও যানবাহন সংক্রান্ত ট্রাফিকিং সচেতনতা কাজে আধুনিক অনলাইন ডাটাবেস জেলার আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগের ফলে যানবাহন সংক্রান্ত সকল তথ্য প্রশাসনের কাছে থাকবে।

জেলা পুলিশের এই যুগোপযোগী ও আধুনিক কার্যক্রমকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পর্যটন শহর রাঙ্গামাটিকে আকর্ষণীয় করে গড়তে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হবে। পৌরসভাকে জনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে। পর্যটন শহরকে যানজটমুক্ত রাখাসহ শহরকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, রাঙ্গামাটি জেলা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

উদ্বোধনী সভা শেষে পার্বত্য মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি রাঙ্গামাটি শহরের সিএনজি এবং মোটর সাইকেলে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেন এবং চালকদের মাঝে হেলমেট বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..