দুই সচিবের বদলি ও দুইজন নতুন সচিবের পদোন্নতি

দুই সচিবের বদলি ও দুইজন নতুন সচিবের পদোন্নতি

শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।
এছাড়া, জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) জাকিয়া সুলতানাকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সত্যজিৎ কর্মকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমানকে পদোন্নতি দিয়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের (সচিব) দায়িত্ব দেয়া প্রদান করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন এর এক বছরের অবসর উত্তর ছুটি মঞ্জুর করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় আজ পৃথক প্রজ্ঞাপনে এসব আদেশ জারী করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।