সুজন পাল নোয়াখালীঃ নোয়াখালীর বেগমগঞ্জে প্রায় ২০০ শত বছরের পুরাতন সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের উন্নয়ন ও সংস্কার করার জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন কালী মন্দির কমিটির উপদেষ্টা ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানঃ শাহাদাত হোসেন রশিদ।
রবিবার সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে এক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৫ নং ছযানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, ছয়ানী ইউনিয়নের প্রাচীন তম একটি ধর্মীয় প্রতিষ্ঠান রফিকপুর সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী বাড়ি। এই মন্দির দীর্ঘ ২০০ বছর ধরে সংস্কার এবং পরিচর্যার অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে,কিন্তু এই মন্দিরের উন্নয়নের জন্য এবং সংস্কারের জন্য আমি সর্বোচ্ছ সহযোগীতা করে যাবো।
তিনি বলেন এই মন্দিরের জমি প্রায় ১১ ডিসিম রয়েছে। কিন্তু বর্তমানে মন্দিরের জায়গা পুকুরের ভিতর বিলিন হয়ে গেছে যা উদ্বার করা কষ্টকর হয়ে পড়েছে, কিন্তু আমি এই মন্দিরের সম্পূর্ণ জায়গা উদ্বার করে মন্দিরের জন্য ১৫ লক্ষ টাকার একটা বরাদ্দ করে মন্দিরের সংস্কার কাজ করার জন্য সহযোগীতা করে দিবো। চেয়ারম্যান শাহাদাত হোসেন আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের সকল ধর্ম -বর্ণের মানুষ সুখে-শান্তিতে বসবাস করে এবং তাদের ধর্মীয় উপসনা সঠিক ভাবে পালন করতে পারে। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে আবারও আওয়ামীলীগ দলের প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান করেন তিনি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী শাহীন কালী মন্দির কমিটির উপদেষ্টা ও সাংগঠনিক সম্পাদক ছয়ানী ইউনিয়ন আওয়ামীলীগ, হারুন অর রশিদ সভাপতি ছয়ানী ইউনিয়ন আওয়ামী যুবলীগ,মোঃ মিলন ইউনিয়ন আওয়ামীলীগ সহ ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেএীবৃন্দ।
অনুষ্ঠানে কালী মন্দির কমিটির সভাপতিঃ ডাক্তার হরি নারায়ণ পাল এবং সাধারণ-সম্পাদকঃ সাংবাদিক সুজন পাল, সহ- সভাপতি রিপন দেবনাথ,সহ সভাপতি কৃষ্ণধন পাল, সাংগঠনিক সম্পাদক সুমন পাল,কোষাধ্যক্ষ মরন চন্দ্র পাল, সদস্য সাংবাদিক সুকান্ত ভৌমিক সহ সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দির কমিটির সকল নেএীবৃন্দ।
মন্দির কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক চেয়াম্যান শাহাদাত হোসেন রশিদ এর এমন আন্তরিকতা এবং উন্নয়নের মনোভাবকে স্বাগত জানিয়েছেন এবং তাদের সকল সুখে দুঃখে চেয়ারম্যানের সহযোগীতা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য ১২০৭ সালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের রফিকপুর সার্বজনীন রক্ষাকালি মন্দির স্থাপিত হয়।

