দক্ষিন মাগুরার ত্রাস পান্নু মোল্লাকে গ্রেফতার

ডেষ্ক রিপোর্টারঃ অপহরণ, নারী ও শিশু নির্যাতন দমন এবং বাল্যবিবাহ নিরোধ আইনে দক্ষিন মাগুরার ত্রাস পান্নু মোল্লাকে  গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মাগুরা শহর থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পান্নু সদর উপজেলার সংকোচখালী গ্রামের আক্কাস মোল্লার পুত্র।

মাগুরা সদর থানার এসআই অনিমা রানী জানান, সম্প্রতি পান্নু মোল্লা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীকে জোরপূর্বক অপহরণ করে যশোর নিয়ে অাটকে রেখে টাকার বিনিময়ে এক বখাটে ছেলের সঙ্গে জোর করে বিয়ে দেন। এ ঘটনায় ওই মেয়ের বাবা মাগুরা সদর থানায় অপহরণ, নারী ও শিশু নির্যাতন দমন এবং  বাল্যবিবাহ নিরোধ আইনে মামলা করেন। সদর থানা পুলিশ ওই মামলায় মাগুরা শহরের সৈয়দ আতর আলী সড়ক থেকে শনিবার সকালে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।

সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, হত্যা, অপহরণসহ পান্নুর বিরুদ্ধে থানায় অর্ধডজন মামলা রয়েছে। পান্নু মোল্লা দক্ষিণ মাগুরার শত্রুজিৎপুর, গোপালগ্রাম, বেরইল পলিতা, কুচিয়ামোড়া, গঙ্গারামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নানা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকলেও ভুক্তভোগিরা তার বিরুদ্ধে কোন অভিযোগ করতে সাহস করেন না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।