থার্ড আম্পায়ারের ভুলে আরো এক উইকেট পায়নি বাংলাদেশ

থার্ড আম্পায়ারের ভুলে আরো এক উইকেট পায়নি বাংলাদেশ

আম্পায়ারের ভুলে উইকেট থেকে বঞ্চিত তাইজুল ইসলাম। এ বাঁ-হাতি স্পিনারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরার কথা ছিল শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নের।

এলবিডব্লিউর জোড়ালো আবেদন করেও আম্পায়ারের সারা পাননি তাইজুল। নিশ্চিত আউট হয়ে বাংলাদেশ রিভিউ না নেওয়ায় বেঁচে যান করুনারত্নে। ৮২ রানে তাকে আউট করতে পারলে শেষ বিকালের স্বস্থির পরশ নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করতে পারত বাংলাদেশ।

তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেটে ২২৯ রান। ৮৫ রানে অপরাজিত আছেন করুনারত্নে। এখনও ৩১২ রানে এগিয়ে বাংলাদেশ দল।

কেন্ডি টেস্টের প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত (১৬৩) ও মুমিনুল হকের (১২৭) সেঞ্চুরি আর তামিম ইকবাল (৯০), মুশফিকুর রহিম (৬৮*) ও লিটন দাসের (৫০) ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৫৪১ রান নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ১৭৩ ওভারে ৫৪১/৭ (শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, তামিম ৯০, মুশফিক ৬৮*, লিটন ৫০, তাসকিন ৬*, মিরাজ ৩, তাইজুল ২; ফার্নান্দো ৪/৯৬)।
শ্রীলংকা ১ম ইনিংস: ২২৯/৩ (দিমুথ করুনারত্নে ৮৫, লাহিরু থিরিমান্নে ৫৮, অ্যাঞ্জোলো ম্যাথিউস ২৫, ধনঞ্জয়া ডি সিলভা ২৬, ওসাদা ফার্নান্দো ২০)।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।