দিনাজপুর থেকে নাজমুল ইসলাম নয়ন ॥ ত্রাণ আত্মসাৎকারীর কোন ধর্ম, কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। দেশের এই ক্লান্তিলগ্নে যারা অসহায় মানুষদের ত্রাণ আত্মসাতের চিন্তা করে, এই অনৈতিক ব্যক্তিদের একমাত্র পরিচয় তারা রিলিফ চোর। আর এই চোরদের ক্ষেত্রে কঠোর হস্তে দমন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
আজ মঙ্গলবার দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ১১ মাইলে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে সাংবাদিকদের এসব কথা বলেন।
বিতরণ কালে সকলকে সতর্ক করে আরো বলেন, সবাই জানেন অতি সম্প্রতি আবিষ্কৃত হওয়া করোনাভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগ। পৃথিবীর অধিকাংশ দেশই এখন এই ভাইরাসে আক্রান্ত। এই রোগ টি থেকে মুক্তি পেতে হলে আমাদের দৈনন্দিন আচরণ ও চলাফেরাতে পরিবর্তন আনতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া কারোরই উচিত হবে না। মনে রাখতে হবে আমরা যে কেউ যেকোনো সময় এই রোগে আক্রান্ত হতে পারি। কারণ আমরা সবাই এখন এই রোগের ঝুঁকিতে রয়েছে। তাই প্রয়োজন সচেতনতা ও সতর্কতা।
এসময় উপস্থিত ছিলেন সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান শরিফউদ্দীন, সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. মজিদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগ এর সভাপতি ও বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ আসিফ রেজা রুবেল,সফর সঙ্গী রোলেক্স বেকারী প্রতিষ্ঠাতা মোঃ সফিউল্লাহ প্রমুখ।

