× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

তাহিরপুরে মূর্তি ভাংচুর মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন,স্মারকলিপি

admin
হালনাগাদ: শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের তাহিরপুরে পরপর ২টি মন্দিরের কালী মূর্তি ভাংচুরকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে আজ শুক্রবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল শেষে ঘন্টাব্যাপী মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে উপজেলার হিন্দু সম্প্রদায় ও আওয়ামীলীগ নেতাকর্মীরাসহ এলাকাবাসী।

গত ২রা ফেব্রুয়ারী রাত অনুমান ১২টায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামের সার্বজনিন কালী মন্দিরের ২টি মূর্তি ভাংচুর ও প্রধানমন্ত্রীর পোষ্টার পুরানোসহ গত ১১ই মার্চ শনিবার রাত অনুমান ২টায় দক্ষিণ বড়দল ইউনিয়নের টুকেরগাঁও কালী মন্দিরের ১০টি মূর্তি করে সন্ত্রাসী হাবিব সারোয়ার আজাদ,তার সহযোগী আলম শেখ ও রাজু মিয়া গং।

এসব ঘটনার প্রেক্ষিতে গত ৬ই ফেব্রুয়ারী সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ঝুমুর কৃষ্ণ তালুকদার বাদী হয়ে সন্ত্রাসী হাবিব সারোয়ার আজাদ,তার সহযোগী আলম শেখ ও রাজু মিয়াকে আসামী করে মামলা নং-৫ ও গত ১৩ই মার্চ সোমবার টুকেরগাঁও কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবুল বর্মণ বাদী মামলা নং-৮ দায়ের করেন। কিন্তু পৃথক দুইটি মামলা দায়ের করার পরও পুলিশ আসামীদের গ্রেফতার না করায় এলাকায় একের পর এক ঘটছে অপ্রীতিকর ঘটনা।

যার কারণে ফুঁসে উঠেছে উপজেলার সর্বস্থরের জনসাধারণ। অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসী পক্ষে বক্তব্য রাখেন-উপজেলা শ্মশানঘাট ও রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি রঞ্জু মূখার্জী,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র পুরকায়স্থ,তাহিরপুর বাজার বনিক সমিতি ও চৈতন্য সংঘের সভাপতি রতন গাংগুলি,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,দফতর সম্পাদক ও প্রেসক্লাব সাবেক সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,উপজেলা রামকৃষ্ণ সংঘের সভাপতি রনবীর পাল,উপজেলা সেচ্চাসেবকলীগ সভাপতি সুষেন বর্মন,দক্ষিণ বড়দল ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুস সাত্তার,টুকেরগাঁও কালী মন্দির কমিটির সভাপতি গোপাল বর্মন,সাধারণ সম্পাদক বাবুল বর্মণ প্রমুখ।

এব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর বলেন,মূর্তি ভাংচুরের ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 


এ ক্যটাগরির আরো খবর..