তালা প্রতিনিধিঃ তালায় এইচ এম এস ছাত্র ঐক্য তহবিলের আয়োজনে হরিহরনগর শেখপাড়া জামে মসজিদের মাঠে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে চ্যাম্পিয়ান শিমুল স্পটিং একাদশ হাতে পুরস্কার তুলে দেন খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে রানার্সআপ কাটিপাড়া ক্রিকেট একাদশ হাতে পুরস্কার তুলে দেন সাবেক ইউপি চেয়ারম্যান এস এ লিয়াকত হোসেন। আজমীর হোসাইন ও শেখ সুমন হোসেন পরিচালনায় আরও উপস্থিত ছিলেন এইচ এম এস মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মইনুল ইসলাম, মাষ্টার আছাদুল্লাহ মিঠু, মাষ্টার ছিদ্দিকুর রহমান, সরদার মুজিবর রহমান, গোলদার শাহাদাৎ, সাস’র ম্যানেজার মোস্তাফিজুর রহমান টিপু,সাংবাদিক খান নাজমুল হুসাইন প্রমুখ।
তালায় ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত চ্যাম্পিয়ন শিমুল স্পটিং একাদশ-রানার্সআপ কাটিপাড়া ক্রিকেট একাদশ
এ বিভাগের আরো সংবাদ




