তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মফিজুল গ্রেফতার

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মফিজুল ইসলাম সহ ৩ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অপর ২ জন হলেন কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামের আলী হাসান (৪২) ও খলিষখালী ইউনিয়নের দুধলি গ্রামের নুরুল ইসলাম (৪৫)।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মহিবুল ইসলাম জানান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মফিজুল ইসলামের কাটাখালিস্থ বাড়িতে নাশকতার পরিকল্পনা করছিল ১০/১২ জন জামায়াত নেতাকর্মী। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা থানার এস আই উজ্জল ও এ এস আই মুরাদের  নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় কপোতাক্ষ নদ সাতরে আলী হাসান ও নুরুল বাদে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

বুধবার সকাল ১০ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে মাওলানা মফিজুর ইসলামকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে জিহাদী বই ও বেশ কিছু লিফলেট উদ্ধাপর করা হয়েছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে কয়েকটি নাশকতা মামলা রয়েছে। এ বিষয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-৪।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।