× Banner
সর্বশেষ
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে সবুর সভাপতি, সাধারণ সম্পাদক বনি নির্বাচিত পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অর্থদণ্ড বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি মোঃ নূরুল ইসলামের অধিনস্থ বিভিন্ন কার্যালয় পরিদর্শন

বেনাপোল যশোর প্রতিনিধি

তারেক রহমানের আহবানে বেনাপোলকে গ্রিন সিটি হিসেবে গড়তে ইমদাদুল হক ইমদার বৃক্ষরোপণ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
তারেক রহমানের আহবানে বেনাপোলকে গ্রিন সিটি হিসেবে গড়তে ইমদাদুল হক ইমদার বৃক্ষরোপণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও পরিবেশ রক্ষার দর্শনকে পাথেয় করে এবং বর্তমান প্রধানমন্ত্রী  তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বেনাপোলে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৫ টার সময়  বেনাপোল পৌর সভার বিভিন্ন আইল্যান্ডে সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শতাধিক ঝাউ গাছ রোপণ করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা।
গাছ লাগানো এক কর্মসুচিতে উদ্দেশ্য ছিল  জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বিশুদ্ধ অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করা। আন্তর্জাতিক স্থল বন্দর হিসেবে পরিচিত বেনাপোলকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে একটি আধুনিক ও নয়নাভিরাম শহর হিসেবে উপস্থাপন করা।
তারেক রহমান আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর যে ল্ক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, তৃণমূল পর্যায়ে তা সফল করা।
বৃক্ষরোপণকালে ইমদাদুল হক ইমদা বলেন, “শহীদ জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই সবুজ বিপ্লব ও পরিবেশ রায় গুরুত্ব দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমি ব্যক্তিগত অর্থায়নে এই কর্মসূচি গ্রহণ করেছি। বেনাপোল একটি আন্তর্জাতিক স্থল বন্দর হওয়ায় এই শহরকে সুন্দর ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলে আমরা বিএনপির ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চাই।”
তিনি আরও জানান, কেবল আইল্যান্ড নয়, পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই সবুজায়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন  বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ইসরাফিল, পৌর যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল আলম মির্জা, সদস্য মফিজুর রহমান,পৌর ছাত্রদল এর যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান সনি স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাকে সহযোগিতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..