× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

তারাগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক ইমাম আটক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
তারাগঞ্জে শিশু ধর্ষণ

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক শিশুকে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে তারাগঞ্জ থানা পুলিশ।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ঝাকুয়াপাড়া গ্রামের মোক্তারুল ইসলামের ঝাকুয়াপাড়া মক্তবে পড়–য়া ১০ বছরের শিশু কন্যাকে পাশর্^বর্তী হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর গ্রামের মৃত ওসমান গনির পুত্র আতিকুল ইসলাম ধর্ষণ করে। ধর্ষক আতিকুল ইসলাম উক্ত মক্তবের ইমামতী করে আসছিলেন।

বুধবার মক্তব ছুটি হওয়ার পর উক্ত মক্তবের হুজুর তার পাশর্^বর্তী ঘরে শিশুটিকে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটির আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেলকলেজ হাসপাতালে ভর্তি করে । অভিযোগ পেয়ে ঘটনার দিন রাত ১০টার সময় তারাগঞ্জ থানা পুলিশ ওই হুজুরকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৯(১) ধারায় মামলা হয়েছে। যার মামলা নং ২, তারিখ ০৪-১১-২০২০।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর মামলাটি রুজু করে আসামীকে গ্রেফতার করে বুধবার রাতেই থানায় নিয়ে আসি। বৃহস্পতিবার ওই ধর্ষককে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..