তারাগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তারাগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধি : উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও গুজব-সন্ত্রাস মোকাবেলায় সচেতনতার লক্ষ্যে রংপুরের তারাগঞ্জ উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

তারাগঞ্জ উপজেলা হেযবুত তওহীদের আয়োজনে কুর্শা ইউনিয়ন পরিষদ হলরুমে শনিবার সন্ধ্যায় এ মতবিনিময় সভা অনুষ্ঠত হয়।

সাংবাদিক আব্দুল মালেকের সভাপতিত্বে ও হেযবুত তওহীদের সদস্য আব্দুর ওয়াহাব মিন্টুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের রংপুর জেলা সভাপতি আব্দুল কুদ্দুস শামীম। আরো উপস্থিত ছিলেন নীলফামারী জেলা সভাপতি নূর আলম সরকার, তারাগঞ্জ উপজেলা সভাপতি সাংবাদিক লালমিয়া, তারাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।