× Banner
সর্বশেষ
অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও সংবাদ প্রকাশের পরও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের; পাইকগাছায় সাড়ে চার কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার – প্রাণিসম্পদ মন্ত্রী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা উপজেলা-জেলা হাসপাতালকে আরও সক্ষম করা হচ্ছে: প্রধানমন্ত্রী টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগে মৃত বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় ৯.৩ লাখ মানুষ ঢামেকের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জিনজিয়াংয়ে ইসলামের চীনায়ন: উইঘুর মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার এখন চরম সংকটে

নিজস্ব প্রতিবেদক

ঢামেকের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

ACP
হালনাগাদ: শনিবার, ১১ জুলাই, ২০২৬
ঢামেকের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসে পৌঁছান তিনি।  এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী।

এরপর বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। তার আগমনকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় ঢামেকে নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। পরে শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে বৃক্ষরোপণ করেন তিনি।

এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারেক রহমান। এই অনুষ্ঠান থেকে স্বাস্থ্য খাত সম্পর্কিত একাধিক প্রকল্পের ঘোষণা দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


এ ক্যটাগরির আরো খবর..