× Banner
সর্বশেষ
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক আইএমএফ নতুন কর্মসূচির ভিত্তিতে একমত, ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করবে সরকার: অর্থমন্ত্রী বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে জেরিনের মৃত্যু বিদেশি বিনিয়োগ আকর্ষণে আরও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলবে সরকার রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণের উদ্যোগ, নিরাপদ মাংস সরবরাহে জোর চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল – স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা

শীতের তীব্রতায় অসহনীয় হয়ে উঠেছে রাজধানী। বেড়েছে কুয়াশার দাপট। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

আজ সোমবার (২২ জানুয়ারি) সকালে তিনি এসব তথ্য জানান। রোববার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল টেকনাফে।

এদিকে তীব্র শীতের কারণে দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হচ্ছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় সর্বশেষ নওগাঁ, নাটোর, পাবনা, নীলফামারী ও লালমনিরহাট জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সংশ্লিষ্ট জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।


এ ক্যটাগরির আরো খবর..