× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা নিহত ৭

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Accident-highway.jpg

সিলেটে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।

২৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৭টার দিকে সিলেট শহরতলির রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- এনা পরিবহনের চালক মঞ্জু আহমদ মঞ্জু (৩৫), তার সহযোগী জাহাঙ্গীর, লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার রুহুল আমিন, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লেকচারার ডা. আল মাহমুদ সাদ ইমরান খান। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

দুর্ঘটনায় আহত অন্তত ১৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বলেন নিহতের সংখ্যা বাড়তে পারে।

পুলিশ জানায়, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে লন্ডন এক্সপ্রেস নামে একটি বাস ঢাকা থেকে সিলেট আসছিল। সিলেট শহরতলির রশিদপুরে একটি পেট্রোলপাম্পের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..