× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুর উপর যান চলাচল সাময়িক বন্ধ, বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ

ACP
হালনাগাদ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুর উপর যান চলাচল সাময়িক বন্ধ, বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ

আগামী ২৪ এপ্রিল শুক্রবার সকাল ৮ টা হতে ২৬ এপ্রিল রবিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬/তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর উপরিস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামত কাজ করা হবে।

সেতু মেরামতকালে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ অপরিহার্য বিধায় উক্ত সেতুর উপর ২৪ এপ্রিল সকাল ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এক লেনে যান চলাচল করবে, ২৪ এপ্রিল রাত ১১ টা থেকে ২৫ এপ্রিল শনিবার সকাল ৯ টা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে এবং ২৫ এপ্রিল শনিবার সকাল ৯ টা থেকে ২৬ এপ্রিল রবিবার সকাল ৮ টা পর্যন্ত এক লেনে যান চলাচল করবে।

যান চলাচল বন্ধ থাকাকালীন সময়ে আবশ্যিকভাবে এবং এক লেনে যান চলাকালীন সময়ে যানজট এড়ানোর লক্ষ্যে বর্ধিত মহাসড়কে চলাচলকারী যানবাহনকে নিম্নলিখিত রুট ব্যবহারের অনুরোধ করা হচ্ছে-

ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট: শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট; ঢাকা-সিলেট রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের বিকল্প বুট: শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার- ফেঞ্চুগঞ্জ-সিলেট;

ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট: সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..