ঢাকা বিভাগে সরকারের পক্ষ হতে পরিচালিত হচ্ছে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম

ঢাকা বিভাগে সরকারের পক্ষ হতে পরিচালিত হচ্ছে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম

গত ৯মে ২০২১ তারিখে ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

            ঢাকা জেলায় ২ লাখ ৩ হাজার ৯৪ টাকা নগদ এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২৫০ টাকা বিতরণ করা হয়েছে।

            মাদারীপুর জেলায় ১ কোটি  ৪৬ লাখ ২৫ হাজার  টাকা নগদ এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে  ২ কোটি ৯০ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

            রাজবাড়ি জেলায় ১ কোটি ৬১ লাখ ২ হাজার ৪ শত ৫৭ টাকা নগদ এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ৪১ লাখ ১৬ হাজার ৮ শত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

            নরসিংদী জেলায় ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৩ শত  টাকা নগদ এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ৬ কোটি ৪ লাখ ৮৯ হাজার ৬ শত  টাকা আর্থিক সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে।

            গোপালগঞ্জ জেলায় ১ কোটি ৫৭ লাখ টাকা নগদ এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ২১ কোটি ১১ লাখ ৪৯ হাজার ৫৫০ টাকা এবং ৩৩৩-এ কলের মাধ্যমে ১৫১ টি পরিবার ও ৬৭৯ লোককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

            টাংগাইল জেলায় ১ কোটি ৯৪ লাখ ৮ হাজার ৩০৩ টাকা নগদ এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ৮৯ লাখ ৫১ হাজার ৩৫৫ টাকা, ৩৩৩-এ কলের মাধ্যমে ২৫ লাখ ৭০ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

            শরীয়তপুর জেলায় গোসাইরহাট উপজেলায় ৫০০ প্যাকেট, নড়িয়া উপজেলায় ১ হাজার ৪৪০ প্যাকেট, ভিজিএফ কার্ডের মাধ্যমে ডামুড্যা উপজেলায় ৪০০ প্যাকেট ভেদেরগঞ্জ উপজেলায় ২ হাজার ৪৭২ প্যাকেট এবং ৩৩৩-এ কলের মাধ্যমে সদর উপজেলা এবং গোসাইরহাট উপজেলায় ১ প্যাকেট করে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

            মুন্সিগঞ্জ জেলায় ১ কোটি  ৭৫ লাখ ৫০ হাজার টাকা নগদ এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ২ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৮৫০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

            ফরিদপুর জেলায় ৫২ লাখ ২২ হাজার টাকা নগদ এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ ৫৪ হাজার ৬৫০ টাকা আর্থিক সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে।

            কিশোরগঞ্জ জেলায়  ৭৭ লাখ ৯৭ হাজার ৯ শত ৫ টাকা নগদ  এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে  ৮ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৯০০ টাকা বিতরণ করা হয়েছে।

            নারায়ণগঞ্জ জেলায় ১ কোটি ৩ লাখ ৫০ হাজার  টাকা নগদ এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ২ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

            মানিকগঞ্জ জেলায়  ১৬ লাখ  ৬৫ হাজার  টাকা নগদ এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ৪ কোটি ১২ লাখ ৯২ হাজার টাকা আর্থিক সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে। ৩৩৩-এ কলের মাধ্যমে ৮৯ টি পরিবার ও ৪৪৫ লোককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

            সংশ্লিষ্ট  জেলার  জেলা তথ্য অফিসসমূহ ঢাকা বিভাগীয়  তথ্য অফিসের মাধ্যমে  এসব তথ্য জানিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।