× Banner
সর্বশেষ
লক্ষ্মীপুরে ভয়াবহ লোডশেডিং, চরম ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন বৃদ্ধকে চাপা দেয়া ঘাতক বাস আটক করায় পুলিশের সাথে বিএনপি নেতার লাঞ্ছনা নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১, আহত ২০ আইসিএসবি কর্তৃক ‘বোর্ড লিডারশিপ’ বিষয়ে সিপিডি প্রোগ্রাম অনুষ্ঠিত বেনাপোলে হাসপাতালের দাবিতে উত্তাল জনপদ, দ্রুত উদ্যোগের আশ্বাস প্রশাসনের চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী  তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী কোটালীপাড়া জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কৃষককে মারধর করে হত্যার অভিযোগ

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

ডাসারে ঢাকা-বরিশাল মহাসড়কে ২ টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত -১৫

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
বাসের মুখোমুখি সংঘর্ষ

মাদারীপুরের ডাসার উপজেলার ঢাকা – বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ডাসার উপজেলার ম্যালকাই নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ইমরান পরিবহনের যাত্রীবাহী একটি বাস। মাঝপথে উপজেলার  ম্যালকাই এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ১৫ জন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিস। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হলে ২০ মিনিট পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে হাইওয়ে পুলিশ।
মস্তফাপুর হাইওয়ে থানার এসআই মতিউর রহমান  ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যানচলাচল বন্ধ হলে আমরা ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানচলাচল স্বাভাবিক করে দেই।


এ ক্যটাগরির আরো খবর..