ডেপুটি স্পিকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সাক্ষাৎ
ডেপুটি স্পিকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নেত্রকোণা জেলার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অভিভাবকসহ ৪৯ সদস্যের একটি প্রতিনিধিদল আজ জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও তাদের খোঁজখবর নেন।

তিনি বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের ভালোভাবে পড়ালেখা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে হবে। মেধা, যোগ্যতা ও সততার মাধ্যমে নেত্রকোণা তথা দেশের জন্য গৌরব বয়ে আনতে হবে।’

শিক্ষকদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘আপনারা শিক্ষার্থীদের মানুষ গড়ার কারিগর। তাই নিজ সন্তানের মতো স্নেহ-মমতা দিয়ে শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হতে হবে। পড়ালেখার পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।’

শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শনে নিয়ে আসার জন্য বিদ্যালয়ের শিক্ষক, কর্তৃপক্ষ ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নাগরিক সচেতনতা ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে।

প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

সফরকালে প্রতিনিধিদলটি জাতীয় সংসদের অধিবেশন কার্যক্রম দেখেন এবং সাউথ প্লাজা, নর্থ প্লাজা, সংসদ লাইব্রেরিসহ জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।