“ডেঙ্গু চিকিৎসায় অল আউট প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্যখাত”-স্বাস্থ্যমন্ত্রী

১০ আগস্ট,২০১৯ খ্রি:”হাসপাতালে প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে,আবার প্রতিদিনই প্রায় সমপরিমাণ মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে চলেও যাচ্ছেন।পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ডেঙ্গু রোগী কোনদিন বেশি বাড়ে আবার কোন দিন খুবই কম বাড়ে।হাসপাতালে ভর্তির সংখ্যা প্রতিদিনই অল্প অল্প বাড়ছে।তবে,এক্ষেত্রে ভয় পাবার কোন কারন নাই।কারন,রোগীর সংখ্যা মাথায় রেখেই আমরা শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউট, সোহরাওয়ার্দী হাসপাতাল সহ চারটি হাসপাতালে অতিরিক্ত অন্তত ২ হাজার বেড প্রস্তুত রেখেছি।পাশাপাশি স্বাস্থ্যখাতের সকল কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল,একাধিক মনিটরিং সেল করা,নতুন আইসিইউ বেড বাড়ানোসহ স্বাস্থ্যখাত থেকে ডেঙ্গু মোকাবেলায় অল আউট প্রস্তুতি নেয়া হয়েছে,যাতে ডেঙ্গু সংক্রান্ত দুর্যোগ আর বেশি বৃদ্ধি না ঘটতে পারে। ” বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

আজ ১০ আগস্ট দুপুরে,রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ডেঙ্গু রোগীদের সর্বশেষ অবস্থার খোজ নিতে ঢাকা মেডিকেল মেডিকেল ও শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউট পরিদর্শনকালে কথাগুলো বলেন, সাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম,বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহীউদ্দিন,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ,ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন,শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন স্বাস্থ্যমন্ত্রীর সাথে ছিলেন।

জনসচেতনতা বৃদ্ধি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন,”জলবায়ু পরিবর্তনের ফলে এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে।বৃষ্টির পরে বাসা বাড়ীতে জমে থাকা স্বচ্ছ পানি তিন দিনের মধ্যে পরিষ্কার না করলে এডিশ মশার সৃষ্টি হবার আশংকা বেড়ে যায়।এক্ষেত্রে নিজ নিজ বাসা বাড়ী পরিচ্ছন্ন রাখতে ব্যক্তি সচেতনতা এখন খুবই জরুরি বিষয়।”

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল দুটিতে থাকা ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন ও তাদের আতংকিত না হতে অনুরোধ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।