× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

ডিজিটাল প্ল্যাটফর্মে আইসিটি বিভাগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মে, ২০২০
ডিজিটাল প্ল্যাটফর্মে ঈদ পুনর্মিলনী

ডিজিটাল প্ল্যাটফর্ম জুম অনলাইনে আজ আইসিটি বিভাগের ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার নাটোরের সিংড়ার বাসভবন থেকে সভাপতি হিসেবে যুক্ত হন এবং আইসিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ভিন্ন প্রেক্ষাপটে আইসিটি পরিবারের কর্মকর্তাগণ কিভাবে ঈদ উদযাপন করেছেন সে বিষয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।

অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের সংক্রমণজনিত কারণে স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করায় প্রতিমন্ত্রী আইসিটি বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি সরকারের নির্দেশ অনুযায়ী ঘরে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী করোনা ভাইরাসের কারণে এবারের ঈদের প্রেক্ষাপটের ভিন্নতা তুলে ধরে বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মহামারী শেষ হবে।

প্রযুক্তির সহায়তায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবো একই সাথে দেশের উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।’

তিনি বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মানুষের করোনা মহামারি থেকে দ্রুত মুক্তি, ভাইরাসে আক্রান্ত হয়ে স্বজনহারাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন, অসুস্থদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

সভায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমসহ বিভাগ এবং এর অধীন বিভিন্ন সংস্থার প্রধানগন ও কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত হন।


এ ক্যটাগরির আরো খবর..