× Banner
সর্বশেষ
পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কোটালীপাড়ায় তিন দিনব্যাপী সুকান্ত মেলার বর্ণাঢ্য উদ্বোধন সরকারকে তিন লক্ষ তিরাশি হাজার আশি ডোজ পোলিও টিকা প্রদান করেছে সিনোভ্যাক ফাউন্ডেশন স্বাধীনতা পদকপ্রাপ্ত নাট্যজন আতাউর রহমানের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

ডাসারে সরকারি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁকা ভবন নির্মাণের হিড়িক

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
সরকারি জায়গা দখল

মাদারীপুরের ডাসারে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে পাঁকা স্থাপনা নির্মাণ করে, আসছেন একটি প্রভাবশালী মহল।তবে দখলের বিষয়ে প্রশাসনের রহস্যজনক ভূমিকা রয়েছে বলে দাবী করেন স্থানীয় সচেতন মহল।নিয়ম নীতিকে বৃদ্ধা আঙুল দেখিয়ে  সরকারি জায়গায় প্রতিনিয়ত ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠান গড়ে উঠায় সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে।
প্রায় একযুগ ধরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা গড়ে উঠা ও নতুন করে পাঁকা ভবন নির্মাণের কাজ চলছে।অপরদিকে প্রশাসন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ না করায়,জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরজমিনে অনুসন্ধানে গিয়ে জানাগেছে, ডাসার উপজেলার ৩৩ নং ধামূসা মৌজার ১ খতিয়ানে বিআরএস ৭২১ নং দাগে খাল ও ৭২৮ নং দাগে রাস্তা সরকারি খাস খতিয়ানভুক্ত।অতিতে রাস্তার পাশে একটি খালের অবস্থান  ছিল।কালক্রমে সরকারি খাল ও রাস্তার জায়গা অবৈধভাবে দখল করে ইতিমধ্যে   কাঁঠালতলা বাজারে অধিকাংশ দোকান ও পাকা স্থাপনা নির্মাণ করে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে ডাসার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেনসহ একাধিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। নতুন করে সরকারি খালের জায়গা ভরাট করে পাঁকা বহুতল ভবন, হাসপাতাল ও মার্কেট নির্মাণের কাজ করছেন ঠিকাদার সৈয়দ শাহআলম।
ব্যক্তি মালিকানায় সরকারি খাল ও রাস্তা দখলে যাওয়ায়, এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।স্থানীয়রা সরকারি খাল ও রাস্তা দ্রুত দখল মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। উপজেলা প্রশাসন খবর পেয়ে নতুন ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেন।এর কিছুদিন পরে পুনরায় কাজ শুরু করেন অবৈধ দখলদারেরা।এতে করে প্রশাশনের রহস্যজনক ভূমিকা রয়েছে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।তবে সরকারি জায়গা দখলের বিষয়ে অধিকাংশ দখলদার কথা বলতে রাজি হয়নি।
ডাসার কাঁঠালা বাজার কমিটির  সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল আলম লাহিদ বলেন, খালটি পানি নিষ্কাশনের জন্য খুবই প্রয়োজন। এটি একটি উপজেলার মধ্যে বড় বাজার।সরকারি জায়গা দখলমুক্ত করে যদি সরকারি খাতে অর্ন্তরভুক্ত করে দোকান বরাদ্দ দেন, তাহলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে পারে।
দখলদার সৈয়দ শাহআলম বলেন, আমার পাঁকা ভবনটি যদি সরকারি জায়গায় পরে, তাহলে আমি ভেঙে ফেলবো।
এসময় সৈয়দ বেলায়েত হোসেনের মুঠোফোনে ফোন করে না পাওয়ার বক্তব্য পাওয়া যায় নি।
ডাসার উপজেলা ভুমি  সার্ভেয়ার মো. দেলোয়ার হোসেন জানান, সরকারি খাল ও রাস্তার অংশে স্থাপনা রয়েছে।বিষয়টি ইউএনও স্যারকে মৌখিকভাবে জানানো হয়েছে।
ডাসার উপজেলা  নির্বাহী অফিসার রেজা মো.গোলাম মাসুম প্রধান বলেন, সার্ভেয়ার এখনো চুড়ান্ত রিপোর্ট দেয়নি বিদায় কিছু বলাতে পারছি না।যদি পুনরায় কাজ করার বিষয়টি আমি দেখা হবে।


এ ক্যটাগরির আরো খবর..