সৈয়দ রাকিবুল ইসলামঃ ট্রাফিক সচেতনতা, প্রচলিত আইন কানুন ও সাইবার অপরাধ ও আইন সংক্রান্ত বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে গনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী ডাসার থানা পুলিশের উদ্যোগে সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজের হলরুমে গনসচেতনতা মুলক সভা আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুব্রত কুমার, কলেজের অধ্যক্ষা মমতাজ বেগম, ডাসার থানার ওসি তদন্ত নাসির উদ্দিন, শিক্ষক আবুল হোসেন মোল্লা, রতন সরকার প্রমুখ।



